‘যোগ্যতার বিচারক বিজেপি কে?’ অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় রাজ্যজুড়ে ক্ষোভ, সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী – এবেলা

‘যোগ্যতার বিচারক বিজেপি কে?’ অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় রাজ্যজুড়ে ক্ষোভ, সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

অন্নপূর্ণা যোজনার ভাতার টাকা না পেয়ে রাজ্যজুড়ে মহিলাদের অসন্তোষ ও পথ-রেল অবরোধের মধ্যে কড়া সুর চড়ালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকারকে নিশানা করে তিনি প্রশ্ন তোলেন—কে এই যোজনার টাকা পাওয়ার যোগ্য আর কে নন, তা ঠিক করার অধিকার বিজেপির নেই।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন এমন প্রায় ৭৫ শতাংশ মহিলার ভাতার টাকা বর্তমানে আটকে রাখা হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে। ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন নতুন নিয়ম ও জটিল ফর্মের অজুহাতে সাধারণ মহিলাদের এই সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি আরও দাবি করেন, সরকার এখন প্রশাসনিক কাজ ছেড়ে রাজনৈতিক প্রতিহিংসাবশত প্রায় ১৫ থেকে ২০ হাজার তৃণমূল কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়াতেই ব্যস্ত।

অন্যদিকে, বিজেপি শিবিরের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এই বিক্ষোভের পেছনে তৃণমূলের উস্কানি রয়েছে বলে দাবি করেছেন। পাশাপাশি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, ঢালাও ভাতা দিয়ে মহিলারা অভ্যাস খারাপ করে ফেলেছেন—যা নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *