লেটেস্ট নিউজ

‘রংবরসে’ গানে কোমর দোলালেন দিলীপ ঘোষ, ভোটার তালিকা প্রকাশের দিনেই মারকাটারি মেজাজে বিজেপি নেতা – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলার রাজনীতিতে চর্চার কেন্দ্রে এখন ভোটার তালিকা। কিন্তু সেই আবহেই একেবারে অন্য রূপে ধরা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার দোলযাত্রা হলেও শনিবার সকালেই ইকো পার্কে অকাল হোলিতে মাতলেন তিনি। মাথায় পাগড়ি বেঁধে, সর্বাঙ্গে গেরুয়া আবির মেখে জনপ্রিয় গান ‘রংবরসে’-র তালে পা মেলাতে দেখা গেল এই দাপুটে নেতাকে।

প্রতিদিনের মতো এদিন সকালেও ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই অনুগামী ও পরিচিতদের সঙ্গে আগাম দোল উৎসবে শামিল হন তিনি। একদিকে যখন এসআইআর-এর পর রাজ্যে নতুন ভোটার তালিকা প্রকাশ নিয়ে রাজনৈতিক মহলে টানটান উত্তেজনা, ঠিক সেই মুহূর্তেই খোশমেজাজে ধরা দিলেন ‘দাবাং’ নেতা। আবির মাখা মুখে তাঁর নাচের ভিডিও এখন নেটপাড়ায় রীতিমতো ভাইরাল। ভোটার তালিকায় কতজনের নাম বাদ যাবে বা কী পরিবর্তন আসবে, তা নিয়ে যখন চুলচেরা বিশ্লেষণ চলছে, তখন দিলীপ ঘোষের এই রঙিন মেজাজ ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক গুঞ্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *