লেটেস্ট নিউজ

রকেট না কি মিসাইল কোনটি বেশি ভয়ংকর? ভারতের ব্রহ্মাস্ত্রের শক্তি দেখে কাঁপছে দুনিয়া – এবেলা

এবেলা ডেস্কঃ

অপারেশন সিন্দুর থেকে কারগিল যুদ্ধ— ভারতীয় সেনার যে মারণাস্ত্রের দাপটে কুপোকাত শত্রুপক্ষ, তার আসল রহস্য এবার ফাঁস। সাধারণ চোখে রকেট, মিসাইল বা ইন্টারসেপ্টর একই মনে হলেও এদের কাজের ধরনে রয়েছে আকাশ-পাতাল পার্থক্য।

মিসাইল ও রকেট কী এবং এদের পার্থক্য

মিসাইল হলো একটি স্বয়ংক্রিয় এবং নির্দেশিত অস্ত্র ব্যবস্থা। এতে রাডার, ইনফ্রারেড ও জিপিএস প্রযুক্তি থাকে, যা নিখুঁতভাবে লক্ষ্যবস্তু খুঁজে ধ্বংস করে। অন্যদিকে রকেট মূলত মহাকাশ বিজ্ঞানের সঙ্গে যুক্ত। এটি স্যাটেলাইট বা মহাকাশচারীদের বহন করার শক্তিশালী বাহন হিসেবে কাজ করে।

ব্যালিস্টিক মিসাইলের ক্ষমতা

এটি সাধারণ মিসাইলের চেয়ে অনেক বেশি বিধ্বংসী। উৎক্ষেপণের পর এটি বায়ুমণ্ডলের ওপরের স্তরে পৌঁছে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে তীব্র গতিতে লক্ষ্যে আঘাত হানে। এর গতি এতই বেশি যে একে মাঝপথে থামানো প্রায় আসাম্ভব।

ইন্টারসেপ্টর প্রযুক্তির ম্যাজিক

শত্রুর মিসাইল মাঝপথেই ধ্বংস করতে ভারত ব্যবহার করে ইন্টারসেপ্টর। এটি একটি উন্নত অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, যা দেশের আকাশসীমায় প্রবেশের আগেই শত্রুর আক্রমণ রুখে দেয়।

ভারতের সামরিক শ্রেষ্ঠত্ব

ব্রহ্মোস মিসাইল থেকে শুরু করে পিনাকা রকেট লঞ্চার— ভারতের অস্ত্রভাণ্ডার এখন বিশ্বের অন্যতম সেরা। এমনকি আর্মেনিয়ার মতো দেশগুলোও এখন ভারতের থেকে এই প্রযুক্তি কিনছে। প্রযুক্তি আর মেধার মিশেলে ভারতীয় সেনাবাহিনী এখন আক্ষরিক অর্থেই অজেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *