লেটেস্ট নিউজ

রকেটের গতিতে ছুটছে সোনা-রুপো, এক লাফে দাম আকাশছোঁয়া – এবেলা

এবেলা ডেস্কঃ

বাজারে সোনা ও রুপোর দামে অভাবনীয় উল্লম্ফন দেখা দিয়েছে। মঙ্গলবার এমসিএক্স (MCX) মার্কেটে রুপোর দাম যে গতিতে বেড়েছে, তাকে বিশ্লেষকরা বুলেট ট্রেনের গতির সঙ্গে তুলনা করছেন। বাজার খোলার পরপরই ৫ মার্চ এক্সপায়ারি থাকা রুপোর দাম কেজি প্রতি প্রায় ২৫,০০০ টাকা বেড়ে ৩,৫৯,৮০০ টাকায় পৌঁছেছে, যা এযাবৎকালের সর্বোচ্চ রেকর্ড।

রুপোর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে সোনার দামও। ৫ ফেব্রুয়ারি এক্সপায়ারি থাকা সোনার দর এক ধাক্কায় ৩,৭৮৩ টাকা বেড়ে ১০ গ্রাম প্রতি ১,৫৯,৮২০ টাকায় ঠেকেছে। লগ্নিকারীদের নজর এখন আগামীর বাজার পরিস্থিতির দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *