রক্ষকই ভক্ষক! সল্টলেকে তরুণীকে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে ধৃত পুলিশ অফিসার – এবেলা

রক্ষকই ভক্ষক! সল্টলেকে তরুণীকে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে ধৃত পুলিশ অফিসার – এবেলা

এবেলা ডেস্কঃ

সল্টলেকের একটি গেস্ট হাউসে এক তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে রাজ্য পুলিশের এক সহকারী সাব ইন্সপেক্টরকে (ASI) গ্রেপ্তার করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।

অভিযুক্ত পুলিশ অফিসারের নাম আজমল হক। তিনি বীরভূমের নলহাটি থানায় এএসআই পদে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছু দিন আগে সোশাল মিডিয়ার মাধ্যমে ওই তরুণীর সঙ্গে আজমলের পরিচয় হয়। গত জুন মাসে তাঁরা সল্টলেকের একটি গেস্ট হাউসে দেখা করতে যান। অভিযোগ, সেখানেই তরুণীকে জোর করে আটকে রেখে কয়েক দিন ধরে যৌন নির্যাতন চালান ওই পুলিশ অফিসার।

পরবর্তীকালে সেখান থেকে কোনো মতে পালিয়ে এসে বিধাননগর পূর্ব থানায় আজমলের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ এবং মঙ্গলবার তাঁকে বিধাননগর আদালতে পেশ করা হয়। ঘটনার গভীরে পৌঁছাতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *