লেটেস্ট নিউজ

রঞ্জি ট্রফিতে মহম্মদ শামির আগুনের বোলিং, একাই ধসিয়ে দিলেন সার্ভিসেসের ব্যাটিং লাইনআপ – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতীয় পেসার মহম্মদ শামি আবারও প্রমাণ করলেন তিনি ফুরিয়ে যাননি। রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করে একাই ৫ উইকেট তুলে নিলেন তিনি। শামির এই বিধ্বংসী স্পেলের সামনে কার্যত অসহায় দেখিয়েছে প্রতিপক্ষ শিবিরকে। সার্ভিসেসের পক্ষে মোহিত আহলাওয়াত (৬২) এবং অধিনায়ক রজত পালিওয়াল (৮৩) কিছুটা লড়াই করলেও বাকিরা ব্যর্থ হন। ফলে ম্যাচের তৃতীয় দিনের শেষে বাংলার থেকে ১০২ রানে পিছিয়ে রয়েছে সার্ভিসেস।

শামির পাশাপাশি বাংলার হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন মুকেশ কুমারও, তিনি নিয়েছেন ২ টি উইকেট। চলতি রঞ্জি মরসুমে মুকেশ দুরন্ত ফর্মে রয়েছেন, ৯ ইনিংসে তাঁর ঝুলিতে এখন ২৭টি উইকেট। তবে দিনের সবটুকু আলো কেড়ে নিয়েছেন শামি। দীর্ঘ চোট সারিয়ে মাঠে ফেরার পর তাঁর এই ‘ফাইভ উইকেট হল’ ভারতীয় নির্বাচকদের নিশ্চিতভাবেই স্বস্তি দেবে। শামির এই কামব্যাক পারফরম্যান্সের ওপর ভর করে জয়ের স্বপ্ন দেখছে বাংলা দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *