লেটেস্ট নিউজ

রণক্ষেত্র ইরান থরথর করে কাঁপছে কলকাতা, আমেরিকার সেন্টারের সামনে তুলকালাম কাণ্ড – এবেলা

এবেলা ডেস্কঃ

ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরান। খোদ সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর খবর নিশ্চিত হতেই উত্তেজনার আগুন ছড়িয়ে পড়ল কলকাতাতেও। খামেনেইয়ের পাশাপাশি ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপোরসহ প্রায় ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তার নিহতের খবরে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এমনকি হামলায় খামেনেইয়ের মেয়ে, জামাই ও নাতিও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

এই রক্তক্ষয়ী সংঘাতের প্রতিবাদে আজ বিকেলে কলকাতার রাজপথে নামছে বিক্ষোভকারীরা। ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশে জমায়েত হয়ে আমেরিকান সেন্টারের দিকে এগোবে বিশাল প্রতিবাদ মিছিল। বিকেল সাড়ে ৩টে থেকে শুরু হতে যাওয়া এই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইরানের এই ভয়াবহ পরিস্থিতি ও সর্বোচ্চ নেতার মৃত্যুতে কলকাতার রাজপথে ঠিক কী ঘটতে চলেছে, তা নিয়ে এখন টানটান উত্তেজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *