রণজি ট্রফিতে জম্মু-কাশ্মীরের রূপকথা! মোদীর প্রশংসায় ভাসছে চ্যাম্পিয়নরা – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রায় সাত দশকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইতিহাস গড়ল জম্মু-কাশ্মীর। ২০২৬ সালের রণজি ট্রফি ফাইনালে শক্তিশালী কর্ণাটককে হারিয়ে প্রথমবার ঘরোয়া ক্রিকেটের এই মর্যাদাপূর্ণ খেতাব জিতে নিল তারা। পাহাড়ঘেরা উপত্যকার এই অভাবনীয় সাফল্যে আবেগপ্রবণ হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি এই জয়কে একটি ‘ঐতিহাসিক ও আবেগপূর্ণ মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন।
প্রধানমন্ত্রী বিশেষভাব প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দলের অধিনায়ক পারস ডোগরা এবং উদীয়মান পেসার আकिব নবীকে। মোদী বলেন, “দীর্ঘ ৭০ বছর পর এই জয় প্রমাণ করে যে কঠোর পরিশ্রম করলে সাফল্য নিশ্চিত। এই সাফল্য কেবল একটি ট্রফি জয় নয়, এটি জম্মু-কাশ্মীরের তরুণ প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা।” একসময় যাকে ডার্ক হর্স ভাবা হচ্ছিল, সেই দলই পুরো টুর্নামেন্টে দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বসিত ক্রীড়ামহল। প্রধানমন্ত্রী আরও যোগ করেন যে, জম্মু-কাশ্মীর এখন বড় বড় ক্রীড়া ইভেন্টের প্রাণকেন্দ্র হয়ে উঠছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।

