লেটেস্ট নিউজ

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে তুফান, জুনেই কি আসছে ‘ধুরন্ধর ৩’? – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশজুড়ে ২১ হাজারের বেশি পর্দায় মুক্তি পেয়ে বক্স অফিসে ইতিহাস গড়েছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’। প্রথম দিনে আয়ের নিরিখে ‘পুষ্পা ২’ বা ‘আরআরআর’-এর মতো দক্ষিণী ব্লকবাস্টারগুলিকে বড় ব্যবধানে পিছনে ফেলে দিয়েছে এই সিনেমা। প্রেক্ষাগৃহে দর্শকদের উন্মাদনা থাকলেও, নেটপাড়ার একাংশ ও প্রভাবশালী ইউটিউবাররা ছবিটিকে ‘প্রোপাগান্ডা’ তকমা দিয়ে কাটাছেঁড়া শুরু করেছেন।

তীব্র বিতর্কের মাঝেই সিনেমার শেষে ‘ধুরন্ধর: দ্য ফাইনাল চ্যাপটার ১৪ জুন, ২০২৬’ লেখাটি দেখে নতুন জল্পনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ‘এন্ড ক্রেডিট’ দেখে অনেকেই আগামী জুনে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি আসার সম্ভাবনা দেখছেন। হামজা চরিত্রের প্রত্যাবর্তন নিয়ে অনুরাগী মহলে উত্তেজনা তুঙ্গে থাকলেও বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটেনি।

যদিও ‘ধুরন্ধর ৩’ নিয়ে পরিচালক আদিত্য ধর বা সিনেমা সংশ্লিষ্ট কেউ এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি। সিনে বিশ্লেষকদের মতে, নির্মাতাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা না আসা পর্যন্ত এখনই উত্তেজিত হওয়া অনুচিত। আপাতত রণবীরের কেরিয়ারের এই বিশাল সাফল্য এবং ছবির প্রোপাগান্ডা বিতর্ক নিয়েই সরগরম বিনোদন দুনিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *