রণে শহীদ ১৭৫ পড়ুয়াকে কুর্নিশ জানাতে ফুটবলারদের পিঠে স্কুলব্যাগ! আমেরিকার হামলায় রক্তাক্ত ইরানের প্রতিবাদে কাঁপছে বিশ্ব – এবেলা
এবেলা ডেস্কঃ
আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় গুঁড়িয়ে গিয়েছে ইরানের মিনাব শহরের একটি আস্ত স্কুল। শিক্ষক ও পড়ুয়া মিলিয়ে প্রাণ হারিয়েছেন ১৭৫ জন। যুদ্ধের এই নৃশংসতার প্রতিবাদ জানাতে অভিনব পথ বেছে নিলেন ইরানের জাতীয় দলের ফুটবলাররা।
মাঠে জাতীয় সঙ্গীতের সময় প্রত্যেক ফুটবলারের পিঠে ছিল স্কুলব্যাগ। নিহত খুদে পড়ুয়াদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামেন তাঁরা। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রপুঞ্জে এই ঘটনাকে ‘পরিকল্পিত যুদ্ধাপরাধ’ এবং ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে সরব হয়েছেন। যুদ্ধের আবহে আমেরিকায় আয়োজিত ফুটবল বিশ্বকাপে না খেলার ঘোষণাও দিয়েছে ইরান। শোকাতুর ফুটবলারদের এই নীরব কিন্তু শক্তিশালী প্রতিবাদ এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

