রবিবার ১৭ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, ভোগান্তি এড়াতে জানুন বিকল্প রুট – এবেলা
এবেলা ডেস্কঃ
সেতুর কেবল ও বেয়ারিং মেরামতির জন্য ২৫ জানুয়ারি রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। হাওড়া ও কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্ন করতে এই ১৭ ঘণ্টা কোনো যানবাহন সেতুতে উঠতে পারবে না।
বিকল্প ব্যবস্থা হিসেবে আলিপুর ও গার্ডেনরিচগামী গাড়িগুলিকে হেস্টিংস মোড় হয়ে স্ট্র্যান্ড রোড ও হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যানজট এড়াতে সাধারণ মানুষকে আগেভাগেই রুট পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন।

