রবিবারে শিয়ালদহে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক, বাতিল একাধিক লোকাল ট্রেন! – এবেলা

এবেলা ডেস্কঃ
শিয়ালদহ স্টেশনে জরুরি ট্র্যাক ও পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। শনিবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাত ১২টা থেকে রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টা পর্যন্ত এই ৪২০ মিনিটের মেগা ব্লক চলবে। পয়েন্ট কনভার্সন ও মেরামতের কাজের কারণে রবিবার বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং কয়েকটি ট্রেনের পরিষেবা সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে।
যেসব কাজের জন্য এই ট্রাফিক ব্লক: রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশনের ডাউন মেইন লাইনে ২০৮এ এবং ২০৯বি নম্বর পয়েন্টের গুরুত্বপূর্ণ কনভার্সনের কাজ চালানো হবে। এর পাশাপাশি পুরনো ৫২ কেজি ডিএসএস-এর পরিবর্তে নতুন ৬০ কেজি ডিএসএস বসানো, ফিটিংস, ক্রসিং এবং গ্লুড জয়েন্ট বদলানো হবে। একই সঙ্গে সিগন্যালিং ও ট্র্যাক সার্কিটের বেশ কিছু অত্যাবশ্যকীয় কাজ সম্পন্ন করা হবে।
বাতিল ট্রেনের তালিকা (৬ সেপ্টেম্বর, রবিবার):
- শিয়ালদহ – হাবরা রুট: ৩৩৬৫১, ৩৩৬৫৩, ৩১২১৩ আপ এবং ৩৩৬৫২, ৩৩৬৫৪, ৩১২১৪ ডাউন।
- শিয়ালদহ – কল্যাণী সীমান্ত রুট: ৩১৩১১, ৩১৩১৩ আপ এবং ৩১৩১২, ৩১৩১৪ ডাউন।
- শিয়ালদহ – ডানকুনি রুট: ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭ আপ এবং ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮ ডাউন।
- শিয়ালদহ – রানাঘাট রুট: ৩১৬১৫ আপ এবং ৩১৬২০ ডাউন।
- শিয়ালদহ – বারাসাত রুট: ৩৩৪৩১ আপ এবং ৩৩৪৩২ ডাউন।
- শিয়ালদহ – দত্তপুকুর রুট: ৩৩৬১৩ আপ এবং ৩৩৬১৮ ডাউন।
ট্রেনের রুট সংক্ষিপ্তকরণ: শনিবার (৫ সেপ্টেম্বর) লালগোলা থেকে শিয়ালদহগামী ৫৩১৭২ ডাউন ট্রেনটি শিয়ালদহ পর্যন্ত না এসে দমদম জংশন স্টেশনেই যাত্রা শেষ (শর্ট-টার্মিনেট) করবে।
রেল কর্তৃপক্ষের বক্তব্য: যাত্রীদের ভোগান্তি কমাতে সপ্তাহের কাজের দিন এড়িয়ে শনিবার গভীর রাত ও রবিবারের ভোরের সময়টিকে বেছে নেওয়া হয়েছে। দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্ট অপারেটিং, ইঞ্জিনিয়ারিং ও সিগন্যালিং বিভাগের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, পরিকাঠামোগত এই কাজের ফলে আগামীতে ট্রেন চলাচলের নিরাপত্তা ও সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে। স্টেশনগুলিতে সঠিক সময়সূচি ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে, তবে যাত্রীদের বেরোনোর আগে ট্রেনের সাম্প্রতিক আপডেট জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল।
