লেটেস্ট নিউজ

রহমান ইস্যুতে মুখ খুললেন ওয়াহিদা: ‘এদেশ আমাদেরই’ – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউডে এআর রহমানের কাজ কমে যাওয়ার পেছনে ধর্মীয় মেরুকরণের অভিযোগ নিয়ে উত্তাল বিনোদন জগৎ। এই বিতর্কে সুর চড়িয়ে অস্কারজয়ী সুরকার জানিয়েছিলেন, সাম্প্রদায়িক রাজনীতির কারণেই হয়তো তিনি কাজ হারাচ্ছেন। রহমানের এমন মন্তব্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

পাল্টা জবাবে প্রবীণ অভিনেত্রী ওয়াহিদা রহমান জানান, সময়ের সঙ্গে কাজের চাহিদা বদলানোই স্বাভাবিক। বিভাজনের তত্ত্ব নস্যাৎ করে তিনি সকলকে শান্তিতে থাকার বার্তা দেন। তাঁর মতে, গ্রাফের ওঠানামাকে ধর্মের নিরিখে বিচার না করে বাস্তবসম্মতভাবে দেখা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *