লেটেস্ট নিউজ

রাজনীতির পিচে বড় ধামাকা ক্যানিং পূর্বে আইএসএফ প্রার্থী হয়ে শওকতকে টক্কর দেবেন আরাবুল ইসলাম – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূল ছেড়ে নওশাদের হাত ধরলেন আরাবুল! ক্যানিং পূর্ব থেকে ‘তাজা নেতা’র নাম ঘোষণা হতেই সরগরম রাজ্য রাজনীতি। ভাঙড়ে নিজেই লড়ছেন নওশাদ সিদ্দিকি। সোমবার মোট ২৩টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল আইএসএফ। দেগঙ্গাতেও চমক দিয়ে টিকিট পেলেন তৃণমূলত্যাগী মফিদুল হক সাহাজি। বামেদের সঙ্গে কি তবে আসন রফা চূড়ান্ত? নওশাদের ঘোষণায় ফের জল্পনা তুঙ্গে।

আইএসএফের হাইভোল্টেজ প্রার্থী তালিকা

  • ভাঙড়: নওশাদ সিদ্দিকি
  • ক্যানিং পূর্ব: আরাবুল ইসলাম
  • দেগঙ্গা: মফিদুল হক সাহাজি
  • মধ্যমগ্রাম: প্রিয়াঙ্কা বর্মণ
  • নন্দীগ্রাম: মৌলানা মহম্মদ শবে মিরাজ খান

বামেরা কয়েকটি আসনে প্রার্থী দেওয়া সত্ত্বেও সেখানে আইএসএফের লড়াইয়ের সিদ্ধান্তে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বুধবার দ্বিতীয় দফার তালিকা প্রকাশের ইঙ্গিত দিয়েছেন নওশাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *