লেটেস্ট নিউজ

রাজপথে ইতিহাস: পুরুষ সিআরপিএফ বাহিনীর নেতৃত্বে কাশ্মীরের সিমরন – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ইতিহাস গড়তে চলেছেন জম্মু-কাশ্মীরের তরুণী সিমরন বালা। দিল্লির কর্তব্যপথে এই প্রথম সিআরপিএফ-এর ১৫০ জন পুরুষ জওয়ানের দলকে নেতৃত্ব দেবেন ২৬ বছর বয়সী এই অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। জম্মুর নওশেরা থেকে উঠে আসা সিমরনের এই সাফল্য দেশের নারীশক্তির এক অনন্য নজির সৃষ্টি করতে চলেছে।

২০২৫ সালে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আধাসামরিক বাহিনীতে যোগ দেন সিমরন। সীমান্ত এলাকার প্রতিকূলতা জয় করে তাঁর এই দায়িত্বপ্রাপ্তি গোটা দেশের ইউনিফর্মধারী মহিলাদের কাছে অত্যন্ত গর্বের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিবাদন জানাতে প্রস্তুত সিমরন জানান, এই বিরল সুযোগ পেয়ে তিনি আপ্লুত। রাইসিনা হিলস থেকে লালকেল্লা পর্যন্ত এই কুচকাওয়াজ দেখতে মুখিয়ে আছে দেশবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *