রাজভবনে বর্ণাঢ্য মিলনমেলা: সৌজন্যের চা-চক্রে এক মঞ্চে মমতা-সহ রাজনৈতিক দলগুলো – এবেলা
এবেলা ডেস্কঃ
ঐতিহ্য মেনে সাধারণতন্ত্র দিবসে রাজভবনের চা-চক্রে সৌজন্যের বাতাবরণ দেখা গেল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের আমন্ত্রণে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিজেপি, বাম ও কংগ্রেসের শীর্ষ নেতারা। রেড রোডের কুচকাওয়াজ শেষে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বিশেষ মিলনক্ষেত্রে পরিণত হয়।
এদিন চা-চক্রের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের ‘বন্দেমাতরম’ পুরস্কারে সম্মানিত করেন রাজ্যপাল। পণ্ডিত তরুণ ভট্টাচার্য, অধ্যাপক মহেন্দ্রনাথ রায়সহ শিল্প ও সংস্কৃতি জগতের বিশিষ্টরা এই সম্মান গ্রহণ করেন। রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে রেখে বিশিষ্টদের এই উপস্থিতি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানটিতে অনন্য এক মাত্রা যোগ করেছে।

