লেটেস্ট নিউজ

রাজা রামমোহনকে নিয়ে বেফাঁস মন্তব্য বিজেপি সাংসদ জ্যোতির্ময়ের – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করতে গিয়ে ইতিহাস বিকৃত করে বিতর্কে জড়ালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সাংবাদিক সম্মেলনে তিনি রাজা রামমোহন রায়কে ‘সতীদাহর জনক’ বলে অভিহিত করেন। অথচ ইতিহাস বলছে, রামমোহন রায় এই কুপ্রথা নিবারণে মুখ্য ভূমিকা নিয়েছিলেন।

অভিষেকের উন্নয়ন সংক্রান্ত চ্যালেঞ্জের জবাবে জ্যোতির্ময় সরাসরি মুখ্যমন্ত্রীকে বিতর্কে বসার আহ্বান জানান। একইসঙ্গে তিনি রেলের বিলম্ব এবং ফ্লাইওভার নির্মাণে রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ তোলেন। সাংসদের দাবি, আসন্ন নির্বাচনে তৃণমূল রাজ্যে বামেদের মতো শূন্য হয়ে যাবে এবং বিজেপি সবকটি আসনে জয়লাভ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *