লেটেস্ট নিউজ

রাজ্য আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট আজ শুক্রবার প্রকাশিত হতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম দফার তালিকায় প্রায় ২৯ লক্ষ নামের নিষ্পত্তি হওয়ার পর আজ পরবর্তী তালিকাটি প্রকাশ করা হবে। বর্তমানে ‘অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন অবস্থায় থাকা লক্ষ লক্ষ ভোটার এই তালিকার জন্য অপেক্ষায় রয়েছেন।

বিকেল পর্যন্ত বিচার প্রক্রিয়ার কাজ চলার পর তথ্য প্রক্রিয়াকরণে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। ফলে কমিশনের ওয়েবসাইটে চূড়ান্ত তালিকা প্রকাশ হতে রাত হতে পারে বলে জানানো হয়েছে। প্রতিদিন বিপুল সংখ্যক নামের নিষ্পত্তি করতে দফায় দফায় তালিকা প্রকাশের এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন, যাতে কাজের চাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।

রাজ্যে বর্তমানে প্রায় ৬০ লক্ষ নাম বিচারাধীন অবস্থায় রয়েছে, যার মধ্যে ৩২ লক্ষের নিষ্পত্তি হয়েছে এবং প্রায় ১২.৮ লক্ষ নাম বাতিল করা হয়েছে। যাদের নাম বাদ পড়েছে, তারা জেলাশাসক বা বিডিও অফিসে অফলাইনে অথবা কমিশনের পোর্টালে অনলাইনে ট্রাইব্যুনালের মাধ্যমে পুনরায় আবেদনের সুযোগ পাবেন। তবে এরা ২০২৬ সালের নির্বাচনে ভোট দিতে পারবেন কি না, তা এখনও অনিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *