রাজ্য-কমিশন নতুন সংঘাত: ২৫ অফিসার নিয়ে তোলপাড়! – এবেলা
এবেলা ডেস্কঃ
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর্যবেক্ষক নিয়োগ নিয়ে রাজ্য ও নির্বাচন কমিশনের মধ্যে তীব্র সংঘাত শুরু হয়েছে। কমিশনের দাবি, পাঁচবার চিঠি দিলেও নবান্ন আইএএস-আইপিএস অফিসারদের তালিকা পাঠায়নি। ফলে বাধ্য হয়েই বাংলার স্বরাষ্ট্রসচিবসহ ২৫ জন আধিকারিকের নাম চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে কমিশন।
তালিকায় ভোটমুখী রাজ্যের খোদ স্বরাষ্ট্রসচিবের নাম থাকায় প্রশাসনিক মহলে প্রশ্ন উঠেছে। নবান্ন এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও কমিশনকে পাল্টা চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না মেলায় কমিশন নিজেই এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে।

