লেটেস্ট নিউজ

রাজ্য পুলিশের পরবর্তী ডিজি কে? রাজীবের অবসরের মুখেও তুঙ্গে জল্পনা – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার আগামী ৩১ জানুয়ারি অবসর নিচ্ছেন। তাঁর বিদায় সংবর্ধনার দিন ২৮ জানুয়ারি নির্ধারিত হলেও পরবর্তী স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে জটিলতা কাটেনি। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে আটজন সিনিয়র আইপিএস কর্মকর্তার নামের তালিকা ইউপিএসসি-র কাছে পাঠিয়েছে নবান্ন।

এই তালিকায় রাজীব কুমার ছাড়াও রাজেশ কুমার, রণবীর কুমার ও পীযুষ পাণ্ডের মতো অভিজ্ঞ কর্মকর্তাদের নাম রয়েছে। আগামী ২৯ জানুয়ারি তিনজনের চূড়ান্ত প্যানেল রাজ্যের কাছে পাঠাবে কমিশন। দীর্ঘ আইনি টানাপোড়েন ও জল্পনার অবসান ঘটিয়ে এই তিনজনের মধ্য থেকেই বেছে নেওয়া হবে বাংলার পরবর্তী পুলিশপ্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *