লেটেস্ট নিউজ

রাজ্য মন্ত্রিসভায় রদবদল: আইন দফতর নিলেন মুখ্যমন্ত্রী, বাবুলের শূন্য দফতরও মমতার জিম্মায় – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনে বড়সড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নের জারি করা নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের আইন দফতরের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন মুখ্যমন্ত্রী। এতদিন এই দফতরের দায়িত্বে থাকা মলয় ঘটক এখন থেকে কেবল শ্রম দফতরের মন্ত্রী হিসেবে কাজ করবেন।

অন্যদিকে, রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় রাজ্যসভায় নির্বাচিত হওয়ায় তাঁর মন্ত্রিত্বের অবসান ঘটেছে। সাংবিধানিক নিয়ম মেনে রাজ্যসভার সাংসদ হওয়ার কারণে তিনি আর রাজ্যের মন্ত্রী পদে থাকতে পারছেন না। ফলে তাঁর অধীনে থাকা তিনটি গুরুত্বপূর্ণ দফতর বর্তমানে মন্ত্রীশূন্য হয়ে পড়েছে।

বাবুল সুপ্রিয়র ছেড়ে যাওয়া তথ্যপ্রযুক্তি, শিল্প পুনর্গঠন এবং পাবলিক এন্টারপ্রাইজ দফতরের দায়িত্বও আপাতত নিজের হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের আগে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে এই গুরুত্বপূর্ণ রদবদল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *