লেটেস্ট নিউজ

রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট: একধাক্কায় নামল পারদ, ভিজবে তিলোত্তমা সহ একাধিক জেলা – এবেলা

এবেলা ডেস্কঃ

সোমবার রাতভর বৃষ্টির পর মঙ্গলবার সকালেও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দিনভর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনের ঝড়বৃষ্টির প্রভাবে তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে, যা দহনজ্বালা থেকে শহরবাসীকে সাময়িক স্বস্তি দিয়েছে।

দক্ষিণবঙ্গের বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। পশ্চিমের জেলাগুলোতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া অফিসের মতে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও আকাশ মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের জেলাগুলোতে আবহাওয়া আরও বেশি সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পার্বত্য এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস, যা জনজীবনে প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *