লেটেস্ট নিউজ

রাজ্যজুড়ে ভোটার তালিকার জট: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, সাপ্লিমেন্টারি তালিকা শীঘ্রই – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন বা ‘অ্যাডজুডিকেশন’ পর্যায়ে রয়েছে। নির্বাচন কমিশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এর মধ্যে এখন পর্যন্ত ২১ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। বর্তমানে জুডিশিয়াল অফিসাররা বাকি নামগুলোর তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন।

কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, যে নামগুলোর নিষ্পত্তি হয়েছে, সেই তালিকা দ্রুত প্রকাশ করা হবে। আশা করা যাচ্ছে, চলতি সপ্তাহের শুক্রবার বা শনিবারের মধ্যেই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা জনসমক্ষে আসবে। তবে ভোটের আগে অবশিষ্ট ৩৯ লক্ষ নামের নিষ্পত্তি এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে প্রশাসনিক মহলে চ্যালেঞ্জ রয়েই যাচ্ছে।

অন্যদিকে, এই বিলম্ব নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন, যাদের নাম বাদ যাবে তাদের ট্রাইব্যুনালে আবেদনের পর্যাপ্ত সময় দেওয়া হবে কি না। দুই দফায় নির্বাচনের আগে বিপুল সংখ্যক ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা নিয়ে এখন কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *