রাজ্যপালের তোপ, বিধানসভা থেকে ওয়াকআউট! উত্তাল তামিলনাড়ু – এবেলা
এবেলা ডেস্কঃ
তামিলনাড়ু বিধানসভায় রাজ্যপাল আরএন রবির ভাষণ ঘিরে তীব্র সংঘাত শুরু হয়েছে। মন্ত্রিসভার অনুমোদিত ভাষণ পাঠ না করে এবং জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তুলে কক্ষ ত্যাগ করেন তিনি। স্পিকার এম আপ্পাভুকে সাংবিধানিক প্রথা বজায় রাখার অনুরোধ জানালে রাজ্যপাল পালটা অভিযোগ করেন যে তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল।
রাজভবন এক বিবৃতিতে জানায়, ভাষণে অনেক বিভ্রান্তিকর তথ্য ছিল এবং নারী নির্যাতন ও মাদকের মতো জ্বলন্ত সমস্যাগুলি এড়িয়ে যাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এই আচরণকে বিধানসভার মর্যাদার পরিপন্থী বলে সমালোচনা করেছেন। টানা তিন বছর ধরে ভাষণের বিষয়বস্তু ও জাতীয় সঙ্গীত নিয়ে রাজ্যপাল-সরকার বিরোধে সরগরম দাক্ষিণাত্যের রাজনীতি।

