লেটেস্ট নিউজ

রাজ্যসভা সাংসদদের মেয়াদ শেষ জানুন পেনশন ও প্রাপ্ত সুযোগ-সুবিধার খতিয়ান – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের ৫ জনসহ দেশের ৩৭ জন রাজ্যসভা সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। সম্প্রতি বিদায়ী অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইন প্রণয়ন ও দেশ গঠনে তাঁদের অবদানের প্রশংসা করে জনসেবা অব্যাহত রাখার আহ্বান জানান। পশ্চিমবঙ্গ থেকে মৌসম বেনজির নূর, সাকেত গোখলে, সুব্রত বক্সী এবং বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতো প্রবীণ রাজনীতিকদের কার্যকাল শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। ইতিমধ্যেই শূন্য হওয়া আসনগুলোতে নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সংসদের নিয়ম অনুযায়ী, প্রাক্তন সাংসদরা প্রতি মাসে ন্যূনতম ৩১,০০০ টাকা পেনশন পান। পাঁচ বছরের বেশি দায়িত্ব পালন করলে প্রতি অতিরিক্ত বছরের জন্য ২,৫০০ টাকা করে পেনশন বৃদ্ধি পায়। যেমন, সাত বছর সদস্য থাকলে মাসিক পেনশনের পরিমাণ দাঁড়ায় ৩৬,০০০ টাকা। এছাড়া দায়িত্বরত অবস্থায় সাংসদদের মূল বেতন ১ লক্ষ ২৪ হাজার টাকা এবং দৈনিক ভাতা ২,৫০০ টাকা। সাথে নির্বাচনী এলাকা ও দফতর পরিচালনার জন্য নির্দিষ্ট ভাতাও প্রদান করা হয়।

পেনশনের পাশাপাশি প্রাক্তন সাংসদরা রেলে প্রথম শ্রেণিতে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পান। সঙ্গী থাকলে দুজনেই দ্বিতীয় শ্রেণিতে বিনামূল্যে যাতায়াত করতে পারেন। এছাড়া তাঁরা আজীবন কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প (CGHS) এবং নির্দিষ্ট জলযানে ভ্রমণের সুযোগ পান। সাংসদ পদ ছাড়ার এক মাসের মধ্যে সরকারি আবাসন খালি করার নিয়ম থাকলেও, মেয়াদে থাকাকালীন তাঁরা নির্দিষ্ট ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ ও জল ব্যবহারের সুবিধা পেয়ে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *