রাজ্যে আজ বিজেপির প্রথম বাজেট! ডিএ নিয়ে বড় চমক দেবেন শুভেন্দু-স্বপন? – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: রাজ্যে আজ এক নতুন অধ্যায়ের সূচনা। সোমবার বিধানসভায় নিজেদের প্রথম বাজেট পেশ করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন বিজেপি সরকার। আর রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসা এই সরকারের ‘পদ্ম-বাজেট’ ঘিরে প্রত্যাশার পারদ এখন তুঙ্গে।
নজর ডিএ এবং নির্বাচনী প্রতিশ্রুতিতে:
বিধানসভা নির্বাচনের আগে ইস্তেহারে একাধিক বড় প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির। আজ দুপুর ১২টায় রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত যখন বাজেট বক্তৃতা শুরু করবেন, তখন সেই প্রতিশ্রুতিগুলির কতটা রূপায়ণ ঘটে, সেদিকেই তাকিয়ে থাকবে গোটা বাংলা। তবে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA) নিয়ে।
নতুন সরকার কি আজই ডিএ নিয়ে কোনও বড়সড় ঘোষণা করে সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাবে? বাংলার রাজনৈতিক মহল থেকে শুরু করে আমজনতা— সবার নজর এখন বিধানসভার দিকেই।
