রাজ্যে আসন্ন নির্বাচনে নজিরবিহীন নিরাপত্তা, মোতায়েন হচ্ছে ২৪০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নজিরবিহীন কড়াকড়ি শুরু করেছে নির্বাচন কমিশন। প্রতি দফায় প্রায় ২,৪০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী বা আড়াই লক্ষ জওয়ান মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে বুথের ভেতরে ও বাইরে লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি এআই প্রযুক্তির ব্যবহার করা হবে। দুই দফায় অনুষ্ঠিতব্য এই নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যে আরও ১,৯২০ কো ম্পা নি অতিরিক্ত বাহিনী আসছে।
কমিশন সূত্রে খবর, এবার শুধু বুথের ভেতর নয়, বরং ‘ক্যাচমেন্ট এরিয়া’ বা আশপাশের অঞ্চলেও নজরদারি জোরদার করা হচ্ছে। কোনো এলাকায় ভীতি প্রদর্শন বা অশান্তির প্রমাণ মিললে কমিশন সেখানে পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারে। প্রতিটি জেলায় দুজন করে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ভোটগ্রহণের আগেই এলাকা স্যানিটাইজ করে নিরাপত্তা সুনিশ্চিত করবেন।
আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ইতিমদধ্যেই সক্রিয় হয়েছে। গত ১৬ মার্চ পর্যন্ত রাজ্যে বিপুল সংখ্যক জামিন অযোগ্য পরোয়ানা (NBW) কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। ভোটাররা যাতে নির্ভয়ে এবং নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই কমিশনের প্রধান লক্ষ্য।

.jpeg.webp?ssl=1)