রাজ্যে দাঙ্গার উসকানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী: বিস্ফোরক মিঠুন চক্রবর্তী – এবেলা
এবেলা ডেস্কঃ
নদীয়ার নবদ্বীপে এক জনসভায় যোগ দিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তাঁর অভিযোগ, ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর (SIR) ক্যাম্পগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজ্যজুড়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের বৈতরণী পার হতেই শাসকদল এমন পরিকল্পিত অস্থিরতা তৈরি করছে বলে তিনি দাবি করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন আরও বলেন, তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান আসলে সহিংসতার উসকানি। তবে এবার নির্বাচনে বিজেপিও মাঠে থাকবে এবং কোনোভাবেই একতরফা দাঙ্গা হতে দেবে না। এদিকে, ভোটার তালিকায় অসংগতি থাকা ব্যক্তিদের নাম জনসমক্ষে প্রকাশের জন্য রাজ্য প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

