রাজ্যে মেগা নিয়োগের ধামাকা! ৮,০০০ পদে এখনই চাকরি, দায়িত্ব নিলো PSC – এবেলা

রাজ্যে মেগা নিয়োগের ধামাকা! ৮,০০০ পদে এখনই চাকরি, দায়িত্ব নিলো PSC – এবেলা

এবেলা ডেস্কঃ

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! এবার ইউপিএসসি (UPSC)-র ধাঁচে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে রাজ্যে হতে চলেছে বড় মাপের নিয়োগ। রাজ্য সরকার পুরসভা ও সমবায় দফতরের সমস্ত নিয়োগের দায়িত্ব সঁপে দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (PSC)-এর হাতে।

সম্প্রতি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ও কো-অপারেটিভ সার্ভিস কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। খুব শীঘ্রই ধাপে ধাপে বিভিন্ন পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে।

শূন্যপদের হিসাব ও বিবরণ:

মোট ১৭,৭১৪টি পদে নিয়োগের পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে প্রথম দফায় দ্রুত ৮,০০৬টি পদে নিয়োগ শুরু হবে।

  • গ্রুপ ‘A’ (২,৪৯০টি পদ): WBCS (Executive), জুডিশিয়াল অফিসার, লিগ্যাল সার্ভিস, পুলিশ, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে।
  • গ্রুপ ‘B’ (২,৮৪৮টি পদ): বিভিন্ন প্রশাসনিক ও মাঝারি পদ মর্যাদায়।
  • গ্রুপ ‘C’ (১২,৩৭৬টি পদ): সহকারী ও অন্যান্য কর্মীদের পদে।

দ্রুত ফলাফল প্রকাশের আশ্বাস:

নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে PSC-র চেয়ারম্যান অনিল বর্মা জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে পুরসভা ও সমবায়ের নিয়োগের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবার থেকে পরীক্ষার ফলাফল দীর্ঘ দিন আটকে না রেখে দ্রুত প্রকাশ করা হবে এবং বকেয়া পরীক্ষাগুলোও দ্রুত শেষ করা হবে।

এক লপ্তে এতগুলো শূন্যপদে নিয়োগের সিদ্ধান্তে আশা জাগছে রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থীর মনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *