রাজ্যে শিল্পায়নের জোয়ার, ৬০০ কোটির বিনিয়োগে মুখ খুললেন শমীক ভট্টাচার্য! – এবেলা

রাজ্যে শিল্পায়নের জোয়ার, ৬০০ কোটির বিনিয়োগে মুখ খুললেন শমীক ভট্টাচার্য! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে শিল্পায়নের নতুন পথ প্রশস্ত করতে ডানকুনিতে ৬০০ কোটি টাকার বিনিয়োগ করল লাক্স-কোজ়ি। এই প্রকল্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শমীক জানান, লাক্স কর্ণধার নিজে তাঁর বাড়িতে এসে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিলেন। তাঁর কথায়, রাজ্যে এখন শিল্পবান্ধব পরিবেশ তৈরি হয়েছে। আগে কেবল দলভিত্তিক সরকার চললেও, বর্তমানে প্রকৃত পশ্চিমবঙ্গ সরকার শিল্পপতিদের আস্থা অর্জন করতে পেরেছে। রাজ্যের খনিজ সম্পদ ও ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে টাটা থেকে আদানি—সবাই বিনিয়োগে আগ্রহী হবে বলে তিনি আশাবাদী।

রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে শমীক আরও বলেন, এখন আর কোনো শিল্পপতিকে ভয় দেখাতে হয় না বা মাসোহারা দিতে হয় না। সরকারি প্রকল্পের জন্য কারও জমির ওপর জোর করে পার্টি অফিস গড়ার সংস্কৃতিও দূর হয়েছে। বাংলায় প্রকৃত পরিবর্তন এসেছে বলে দাবি করে তিনি মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রীকে সিঙ্গুরের শিল্পায়নের দিকে নজর দেওয়ার আহ্বান জানান। শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের সুদিন ফিরেছে উল্লেখ করে তিনি জানান, শীঘ্রই লন্ডন ও ইজরায়েল থেকেও বড় বিনিয়োগ আসতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *