লেটেস্ট নিউজ

রাজ্যে সেচে বিপ্লব: সবংয়ে চালু হলো প্রথম সৌরচালিত ডিপ টিউবওয়েল – এবেলা

এবেলা ডেস্কঃ

পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহার ও সেচ খরচ কমাতে রাজ্যে প্রথম সৌরবিদ্যুৎ চালিত মিডিয়াম ডিপ টিউবওয়েল প্রকল্প চালু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের দেবহোগ এলাকায় জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের উদ্যোগে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প শুরু হয়েছে। এতে ডিজেল পাম্পের ওপর নির্ভরশীলতা কমবে এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

প্রায় ৪৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের মাধ্যমে ১৫০ বিঘা কৃষিজমিতে সেচের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বর্তমানে ১৩০ বিঘা জমিতে ধান, রজনীগন্ধা ও সবজি চাষে এই জল ব্যবহৃত হচ্ছে, যার ফলে উপকৃত হচ্ছেন ৩৫৮ জন চাষি। ১৯,৮০০ ওয়াট ক্ষমতার এই ব্যবস্থায় ৩৬টি সৌর প্যানেল ব্যবহার করা হয়েছে।

প্রশাসনের দাবি, আদিবাসী অধ্যুষিত এলাকায় কৃষকদের আয় বৃদ্ধিতে এই মডেল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সবংয়ের এই উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে রাজ্যের অন্যান্য জেলাতেও এই পরিবেশবান্ধব ও সাশ্রয়ী সেচ ব্যবস্থা গড়ে তোলা হবে। ইতিপূর্বে নদীয়া ও সুন্দরবনের বিভিন্ন এলাকায় সৌরচালিত সেচ প্রকল্প কার্যকর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *