রাজ্যের নতুন নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত, ৩০ জুন দায়িত্ব নেবেন প্রবীণ এই আইএএস – এবেলা
June 26, 2026

এবেলা ডেস্কঃ
কলকাতা: দীর্ঘদিন শূন্য থাকার পর অবশেষে রাজ্যের নির্বাচন কমিশনার পদে নিয়োগ সম্পন্ন হলো। গতকাল রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা এক নির্বাচনী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবীণ আইএএস (IAS) আধিকারিক ড. কৃষ্ণ গুপ্তকে নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বর্তমানে ড. কৃষ্ণ গুপ্ত রাজ্য সরকারের সমবায় দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে কর্মরত রয়েছেন। সরকারি নিয়ম অনুযায়ী, তিনি আগামী ৩০ জুন ওই পদ থেকে অবসর গ্রহণ করবেন এবং তারপরেই তিনি রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নতুন দায়িত্ব বুঝে নেবেন। দীর্ঘদিনের এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হওয়ায় প্রশাসনিক মহলে স্বস্তি ফিরেছে বলে মনে করা হচ্ছে।
