লেটেস্ট নিউজ

রাজ্যের যোগ্যশ্রী প্রকল্প: প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার সুযোগ পাবেন মেধাবী পড়ুয়ারা – এবেলা

এবেলা ডেস্কঃ

আর্থিক সংকটে যাতে মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার স্বপ্ন থমকে না যায়, সেই লক্ষ্যে রাজ্য সরকার ‘যোগ্যশ্রী’ প্রকল্প চালু করেছে। ২০২৭ সালের নিট (NEET), জেইই (JEE) এবং ডব্লিউবিজেইই (WBJEE) পরীক্ষার্থীদের এই প্রকল্পের আওতায় বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার যোগ্য শিক্ষার্থীরা এই সুযোগ পাচ্ছেন এবং জেলার সাতটি কেন্দ্রে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে প্রতি শনি ও রবিবার চার ঘণ্টা করে ক্লাসের সুযোগ পাবেন ছাত্র-ছাত্রীরা। ক্লাসে উপস্থিতির ভিত্তিতে প্রতি মাসে ৩০০ টাকা করে মোট ১০ মাসে ৩০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। তবে আবেদনের ক্ষেত্রে শর্ত হিসেবে আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে।

আগ্রহী পড়ুয়ারা অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিতেই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের জন্য নির্ধারিত সরকারি ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। আপাতত নির্দিষ্ট জেলার জন্য এই সুবিধা শুরু হলেও, পর্যায়ক্রমে রাজ্যের অন্যান্য জেলার ছাত্র-ছাত্রীরাও এই প্রকল্পের সুবিধা পাবেন বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *