রাতভর পুলিশি নাটকের পর ভোরের আলো ফুটতেই মুক্তি আইসা নেত্রীর, কিন্তু কোথায় নিখোঁজ সিজেপি প্রধান? – এবেলা

রাতভর পুলিশি নাটকের পর ভোরের আলো ফুটতেই মুক্তি আইসা নেত্রীর, কিন্তু কোথায় নিখোঁজ সিজেপি প্রধান? – এবেলা

এবেলা ডেস্কঃ

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিল্লিতে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনার জেরে আটক হওয়া আইসার সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরাকে রাতভর হেফাজতে রাখার পর শনিবার সকালে দিল্লির আর কে পুরম থানা থেকে মুক্তি দিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার বিকেলে মান্ডি হাউসের কাছ থেকে তাঁকে আটক করা হয়েছিল। তবে নেহা মুক্তি পেলেও এখনও পুলিশি হেফাজতে রয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। চলতি সপ্তাহে এটি তাঁর দ্বিতীয়বার গ্রেপ্তারির ঘটনা।

দিল্লি পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে অভিজিৎ দীপকে-কে প্রিভেন্টিভ অ্যারেস্টে রাখা হয়েছে। শুক্রবার নিজ বাসভবন থেকে আটক হওয়ার আগে তাঁকে কর্মসূচিতে যোগ না দেওয়ার নোটিস দেওয়া হলেও তিনি তা মানেননি। এদিকে, গ্রেপ্তারের পর উভয় পক্ষ থেকেই অভিযোগ ওঠে যে পুলিশ আটক নেতাদের অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা এবং গ্রেপ্তার হওয়া দলীয় নেতাদের মুক্তির দাবিতেই মূলত এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন দীপকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *