রাতারাতি দেশ ছাড়লেন ৯ ভারতীয় আধিকারিক! বাংলাদেশে বাড়ছে উত্তেজনা – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ভারত-বিরোধী প্রচারের মধ্যেই রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ জন ভারতীয় আধিকারিক রাতারাতি দেশ ছেড়েছেন। কোনো পূর্ব অনুমতি ছাড়াই ভোমরা সীমান্ত দিয়ে তাঁদের আকস্মিক ভারতে ফেরার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অন্যদিকে, নরসিংদীতে চঞ্চল চন্দ্র ভৌমিক নামে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। ওপার বাংলায় একের পর এক সংখ্যালঘু খুনের ঘটনায় দিল্লি ও ঢাকার মধ্যে চরম কূটনৈতিক টানাপড়েন চলছে।

