রাতের কলকাতায় ট্যাক্সিতেই ভয়ংকর ডাকাতি, গ্রেপ্তার চালক ও তার ভাই!

রাতের কলকাতায় ট্যাক্সিতেই ভয়ংকর ডাকাতি, গ্রেপ্তার চালক ও তার ভাই!

কলকাতার শেক্সপিয়র সরণি থানা এলাকায় এক মহিলা যাত্রীকে ট্যাক্সিতে তুলে সর্বস্ব লুটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে ঘটা এই অপরাধের জেরে লালবাজারের গোয়েন্দা শাখা দ্রুত পদক্ষেপ করে অভিযুক্ত ট্যাক্সিচালক পাপ্পু যাদব এবং তাঁর ভাই বিহারি যাদবকে গ্রেফতার করেছে। বিহারের বাসিন্দা হলেও ধৃতরা বর্তমানে কলকাতার এন্টালি এলাকায় বসবাস করত। ঘটনায় এখন পর্যন্ত ১৬ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযোগকারী ওই মহিলা ট্যাক্সিতে ওঠার কিছু সময় পর চালকের ভাই বিহারি যাদব মাঝপথে গাড়িতে উঠে পড়েন। এরপর চলন্ত ট্যাক্সিতেই তারা ওই মহিলার ওপর চড়াও হয়ে তাঁর সোনার চেন, মোবাইল ফোন এবং নগদ টাকা লুট করে নেয়। ঘটনার পরপরই পুলিশ ডাকাতির মামলা রুজু করে তদন্ত শুরু করে। খোয়া যাওয়া গয়না ও অবশিষ্ট সম্পদের হদিস পেতে ধৃতদের নিবিড় জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *