লেটেস্ট নিউজ

রানওয়ে সংস্কারের জন্য দেশের ৪ গুরুত্বপূর্ণ বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধের সিদ্ধান্ত – এবেলা

এবেলা ডেস্কঃ

যোধপুর, শ্রীনগর, পুণে এবং আদমপুর— বায়ুসেনার নিয়ন্ত্রণাধীন এই চারটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে রানওয়ে সংস্কার ও রিকার্পেটিংয়ের কাজ শুরু হতে চলেছে। এর ফলে অসামরিক বিমান পরিষেবা সাময়িকভাবে বিঘ্নিত হবে। কৌশলগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরগুলোতে ধাপে ধাপে মেরামতের কাজ চলবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

সূচি অনুযায়ী, যোধপুর বিমানবন্দর আগামী ২৯ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত প্রায় এক মাস বন্ধ থাকবে। শ্রীনগর বিমানবন্দরে ১৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত টানা ২১ দিন উড়ান চলাচল বন্ধ রাখা হবে। এছাড়া পাঞ্জাবের আদমপুর এয়ার বেসে নভেম্বরের পর সংস্কার কাজ শুরু হতে পারে, যা দীর্ঘ আট মাস পর্যন্ত চলতে পারে।

প্রযুক্তিগত মান উন্নয়ন ও সামরিক নিরাপত্তার স্বার্থে এই নিয়মিত রক্ষণাবেক্ষণ অপরিহার্য। ইতিমধ্যেই বিমান সংস্থাগুলোকে এই বিষয়ে আগাম সতর্কতা দেওয়া হয়েছে। ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার মতো সংস্থাগুলো নির্দিষ্ট সময়ের জন্য বুকিং বন্ধ রেখেছে। সাময়িক অসুবিধা হলেও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *