লেটেস্ট নিউজ

রান্না থেকে ঘর পরিষ্কার সবই করবে এই রোবট! চীনের নতুন প্রযুক্তিতে বিশ্বজুড়ে তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

কল্পবিজ্ঞান এখন বাস্তব। ঘরের সব কাজ একাই সামলাবে রোবট। সকালে ঘুম থেকে জাগানো, টিফিন তৈরি, ঘর গোছানো থেকে শুরু করে কাপড় কাচা— সব দায়িত্ব পালন করবে চীনের ইউনিপাথ কো ম্পা নির তৈরি এই বিশেষ হোম রোবট। শুধু সহায়ক নয়, এটি এখন পুরোদস্তুর ‘হোম ম্যানেজার’। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রোবটটির কাজ করার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এর নিখুঁত ও দ্রুত কর্মদক্ষতা দেখে অবাক নেটিজেনরা।

ডিজিটাল দুনিয়ার গণ্ডি পেরিয়ে এআই এখন মানুষের দৈনন্দিন শারীরিক পরিশ্রমেও ভাগ বসাচ্ছে। এই উদ্ভাবন প্রমাণ করে যে রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে চীন কতটা অপ্রতিরোধ্য হয়ে উঠছে। ইলন মাস্কের ভবিষ্যৎবাণীকে সত্যি করে এখন মানুষের হাতের কাজ কেড়ে নিতে ড্রয়িংরুমে ঢুকে পড়ছে উন্নত প্রযুক্তির এই রোবট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *