রান্নার গ্যাস নিয়ে বিরাট আপডেট! ৩১ অগাস্টের মধ্যে কাজ না সারলে বিপাকে পড়বেন? – এবেলা
এবেলা ডেস্কঃ
রান্নার গ্যাসের ই-কেওয়াইসি করার সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার। গ্রাহকদের স্বস্তি দিয়ে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত এই কাজের সুযোগ দেওয়া হয়েছে। যাঁদের সংযোগের যাচাইকরণ এখনও হয়নি, তাঁরা দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাচ্ছেন। নির্ধারিত ডেডলাইনের মধ্যে এই কাজ না করলে ঘরোয়া এলপিজি সিলিন্ডার বুকিং এবং ডেলিভারিতে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয়, ক্ষেত্রবিশেষে ভর্তুকির সুবিধাও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যার ফলে সাধারণ গ্রাহকদের বেশি দামে সিলিন্ডার কিনতে হতে পারে।
মূলত প্রকৃত গ্রাহক চিহ্নিত করতেই এই বাধ্যতামূলক ই-কেওয়াইসি প্রক্রিয়া চালু করা হয়েছে। এর মাধ্যমে সস্তা রান্নার গ্যাসের অপব্যবহার রোধ এবং বাণিজ্যিক কাজে এর অবৈধ ব্যবহার আটকানো সম্ভব। প্রক্রিয়াটি সম্পন্ন করতে গ্রাহকদের মোবাইলে আধার ফেসআরডি অ্যাপ এবং সংশ্লিষ্ট গ্যাস কো ম্পা নির নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করতে হবে। ইন্ডেন, ভারত গ্যাস কিংবা এইচপি গ্রাহকরা নিজ নিজ সংস্থার অ্যাপের মাধ্যমে সহজেই এই কাজ ঘরে বসে সম্পন্ন করতে পারবেন। তবে এর জন্য মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকা আবশ্যক।
