লেটেস্ট নিউজ

রান্নার গ্যাসের জোগানে উদ্বেগ, পরিস্থিতি সামলাতে বুকিংয়ের সময়সীমা বাড়াল কেন্দ্র – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ার অস্থিরতার জেরে ভারতে রান্নার গ্যাসের জোগান নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল উদ্বেগ তৈরি হয়েছে। রমজানের আগে আতঙ্ক থেকে আচমকা ১৫-২০ শতাংশ বুকিং বৃদ্ধি পাওয়ায় দেশের সরবরাহ ব্যবস্থায় অপ্রত্যাশিত চাপ তৈরি হয়েছে।

কালোবাজারি ও অযথা মজুত রুখতে কেন্দ্র দুটি গ্যাস বুকিংয়ের মধ্যে ন্যূনতম সময়ের ব্যবধান ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করেছে। পাশাপাশি, শিল্পক্ষেত্রে ব্যবহৃত গ্যাসের একাংশ গৃহস্থালির জন্য ছাড়ার এবং দেশের তেল শোধনাগারগুলিকে রান্নার গ্যাসের উৎপাদন আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ভবিষ্যতের কথা ভেবে উত্তর আফ্রিকা ও ইউরোপ থেকে গ্যাস আমদানির সম্ভাবনাও খতিয়ে দেখছে প্রশাসন। তবে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী আশ্বস্ত করেছেন, দেশে ৩০ দিনের পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, তাই সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *