রাবণের কণ্ঠ থেকে জন্ম নিল শিব তাণ্ডব স্তোত্র! পাঠ করলে মিলবে এই ৫টি অলৌকিক সুফল – এবেলা
এবেলা ডেস্কঃ
পৌরাণিক কাহিনী অনুসারে, লঙ্কাধিপতি রাবণ যখন কৈলাস পর্বত তুলতে গিয়ে মহাদেবের চাপে পিষ্ট হন, তখন শিবকে প্রসন্ন করতে তিনি এই শক্তিশালী স্তোত্রটি রচনা করেন। তাঁর এই অনন্য ভক্তি ও সুরের মূর্ছনায় তুষ্ট হয়ে শিব তাঁকে মুক্তি দেন এবং বরদান প্রদান করেন।
মহাশিবরাত্রির পুণ্য লগ্নে এই স্তোত্র পাঠ করলে দ্রুত আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং অশুভ শক্তির প্রভাব দূর হয়। নিয়মিত পাঠে কঠিন পরিস্থিতি থেকে মুক্তি মেলার পাশাপাশি আসাম্ভব লক্ষ্য অর্জন সহজ হয় এবং ভক্তের ওপর মহাদেবের আশীর্বাদ সর্বদা বজায় থাকে।

