রাম হয়েও মিলল না কাজ! কঠিন লড়াই আর গোপন বিয়ের অজানা গল্প ফাঁস করলেন গুরমীত চৌধুরী! – এবেলা

রাম হয়েও মিলল না কাজ! কঠিন লড়াই আর গোপন বিয়ের অজানা গল্প ফাঁস করলেন গুরমীত চৌধুরী! – এবেলা

এবেলা ডেস্কঃ

টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ‘রাম’ চরিত্রে অভিনয় করে রাতারাতি খ্যাতির আলোয় এসেছিলেন গুরমীত চৌধুরী। তবে পর্দার রাম-সীতা হিসেবে জুটি বাঁধার আগেই গোপনে বিয়ে সেরে ফেলেছিলেন গুরমিত ও দেবিনা বন্দ্যোপাধ্যায়। এমনকি তাঁদের এই সিদ্ধান্তের কথা জানতেন না পরিবারের কেউ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, একটি তামিল ধারাবাহিকে কাজ করার সময় আনন্দ সাগরের নজরে আসেন তিনি। এরপর অডিশন ও লুক টেস্টের মাধ্যমে ‘রামায়ণ’ ধারাবাহিকে রামের চরিত্রের জন্য চূড়ান্ত হন গুরমিত। দেবিনাকেও তিনিই সীতার চরিত্রে অডিশনের জন্য উৎসাহিত করেছিলেন।

তবে এই জনপ্রিয়তার অর্জনের পরেই বড় বিপাকে পড়েন অভিনেতা। রামের চরিত্রের সঙ্গে তাঁর অবয়ব এমনভাবে মিশে গিয়েছিল যে, দীর্ঘ দেড় বছর কোনো কাজের প্রস্তাব পাননি তিনি। একসময় অর্থাভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে। কিন্তু হার না মেনে কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার জোরে তিনি কামব্যাক করেন। ‘গীত’ ও ‘পুনর্বিবাহ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের পাশাপাশি রিয়্যালিটি শো এবং বলিউডেও নিজের দক্ষতা প্রমাণ করেন গুরমিত। অতীতের সেই অভাবের দিনগুলিই তাঁকে আজকের সফল অভিনেতা হতে শিখিয়েছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *