রামলীলায় মেগা সমাবেশ: নিরাপত্তার মোড়কে দিল্লি, রাস্তায় আছড়ে পড়তে পারে ১০ লক্ষের ভিড়! – এবেলা

রামলীলায় মেগা সমাবেশ: নিরাপত্তার মোড়কে দিল্লি, রাস্তায় আছড়ে পড়তে পারে ১০ লক্ষের ভিড়! – এবেলা

এবেলা ডেস্কঃ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ‘ভোটচুরি’-র অভিযোগে দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে মহাসমাবেশের ডাক দিয়েছে ‘ইন্ডি’ জোট। রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবদের মতো প্রথম সারির বিরোধী নেতাদের উপস্থিতিতে এই কর্মসূচিতে ১০ থেকে ১২ লক্ষ মানুষের জমায়েতের দাবি জানিয়েছেন আয়োজকরা। যদিও পুলিশের দাবি, মাঠটি ৫০ হাজার মানুষের জন্য উপযোগী। বিশাল জনসমাগমের আশঙ্কায় সমগ্র রাজধানীকে কার্যত নিরাপত্তার আঁটসাঁট দুর্গে পরিণত করা হয়েছে। সমাবেশ ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে মধ্য দিল্লিতে অতিরিক্ত ট্রাফিক কর্মীও প্রস্তুত রাখা হয়েছে।

আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সামাল দিতে রামলীলা ময়দান ও সংলগ্ন এলাকায় ৩ হাজার পুলিশ কর্মী এবং ৭ হাজার আধাসেনা মিলিয়ে প্রায় ১০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। পুরো চত্বরে নজরদারির জন্য ২০০টি এআই প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা বসানো হয়েছে এবং প্রয়োজনের জন্য অতিরিক্ত ১০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মজুত রাখা হয়েছে। এই মেগা কর্মসূচির কারণে রবিবার সকাল থেকেই নেতাজি সুভাষ মার্গ, রাজঘাট, আইটিও ও আজমেরি গেটসহ মধ্য দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ ও ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *