লেটেস্ট নিউজ

রাশিয়া থেকে তেল আমদানি বন্ধে ভারতের সম্মতি, আমেরিকার দাবি উড়িয়ে দিল মস্কো

আমেরিকা থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করতে ভারত রাজি হয়েছে বলে ওয়াশিংটনের দাবিকে সরাসরি নসাৎ করল মস্কো। রুশ বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, নয়াদিল্লি তাদের জ্বালানি আমদানি নীতিতে কোনো পরিবর্তন এনেছে এমনটা বিশ্বাস করার কোনো কারণ নেই। রাশিয়ার মতে, দুই দেশের এই বাণিজ্যিক সম্পর্ক আন্তর্জাতিক বাজারে তেলের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছিলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির অংশ হিসেবে ভারত রুশ তেল আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এর বিনিময়ে ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক কমানোর ঘোষণাও করা হয়। তবে মস্কোর দাবি, স্বাধীন দেশগুলোর ওপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন, যা মোটেও গ্রহণযোগ্য নয়।

এই সংবেদনশীল ইস্যুতে ভারত সরকার এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। নয়াদিল্লি এই দাবি নিশ্চিত বা অস্বীকার না করলেও তাদের অবস্থানে অনড় রয়েছে যে, জ্বালানি আমদানির ক্ষেত্রে একমাত্র ‘জাতীয় স্বার্থ’ই হবে প্রধান নির্ণায়ক। এদিকে, ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলো ভারতকে রাশিয়ার থেকে দূরে রাখতে চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেছে ক্রেমলিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *