রাশিয়ার তেল কি ছাড়ছে ভারত? ট্রাম্পের শর্তে সাধারণ মানুষের পকেটে টান পড়ার আশঙ্কা! – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : মার্কিন শর্ত মেনে ভারত কি রাশিয়ার সস্তা তেল কেনা বন্ধ করে দেবে? ট্রাম্প প্রশাসনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির জেরে দিল্লির ওপর চাপ বাড়ছে, যা নিয়ে খোদ মস্কো উদ্বেগ প্রকাশ করেছে। যদি সস্তা রুশ তেল আসা বন্ধ হয়, তবে বিশ্ববাজারে জ্বালানির দাম ও ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়তে পারে।
রুশ উপ-বিদেশমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানিয়েছেন, আমেরিকার একতরফা নীতি অন্যের স্বার্থকে আঘাত করে। ভারতের জ্বালানি নিরাপত্তা ও দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ। রাশিয়ার আশঙ্কা, আমেরিকার এই বাণিজ্যিক বলপ্রয়োগ বাণিজ্যের স্বাভাবিক গতি ব্যাহত করতে পারে। শেষ পর্যন্ত ভারতের সাধারণ মধ্যবিত্তের স্বার্থ রক্ষা হবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

