লেটেস্ট নিউজ

রাশিয়ার বন্ধুত্ব আর আমেরিকার তৎপরতা ভারত কি তবে বিশ্ব রাজনীতির নতুন মেরু – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান ও আমেরিকার বিধ্বংসী যুদ্ধের এক মাস পূর্ণ হতে না হতেই বিশ্ব রাজনীতিতে তৈরি হলো এক নজিরবিহীন সমীকরণ। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ভারতের ২২টি জাহাজ যখন মাঝসমুদ্রে আটকে এবং দেশে এলপিজী ও অপরিশোধিত তেলের তীব্র সংকট দেখা দিয়েছে, ঠিক তখনই ত্রাণকর্তা হিসেবে অবতীর্ণ হলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়া ও আমেরিকা।

শনিবার নিউ ম্যাঙ্গালোর বন্দরে এসে পৌঁছেছে রাশিয়ার তেলবাহী বিশাল জাহাজ ‘এক্কা টাইটান’। এতে রয়েছে প্রায় ৭.৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেল। অন্যদিকে টেক্সাসের পোর্ট অফ নেদারল্যান্ডস থেকে এলপিজি ভর্তি জাহাজ নিয়ে ভারতের সাহায্যে এগিয়ে এসেছে খোদ আমেরিকাও। অথচ কিছুদিন আগেও রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে ওয়াশিংটন ও দিল্লির মধ্যে একপ্রকার স্নায়ুযুদ্ধ চলছিল।

বর্তমানে ভারতের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড এলপিজি স্টোরেজে যখন টান পড়েছে এবং বাণিজ্যিক সিলিন্ডার সরবরাহ বন্ধ হওয়ার উপক্রম, তখন রাশিয়ার এই পথ পরিবর্তন করে তেল পাঠানো এবং আমেরিকার এই সক্রিয়তা প্রমাণ করছে যে আন্তর্জাতিক সংকটে ভারতের গুরুত্ব কতটা অপরিসীম। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হলেও ভারত যেভাবে দুই মহাশক্তিধর দেশকে পাশে পেল, তা এক বিরল কূটনৈতিক জয় হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *