রাহুল গান্ধী চালাচ্ছেন মিথ্যের ফ্যাক্টরি! ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বিস্ফোরক অমিত শাহ – এবেলা
এবেলা ডেস্কঃ
February 15, 202611:41 am
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে রাহুল গান্ধীর তোলা সমস্ত অভিযোগ কার্যত উড়িয়ে দিলেন। রাহুল গান্ধীকে সরাসরি ‘মিথ্যের ফ্যাক্টরি’ বলে কটাক্ষ করে শাহ দাবি করেন, সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই এই ধরনের ভিত্তিহীন প্রচার চালানো হচ্ছে। তাঁর মতে, এই ঐতিহাসিক চুক্তি দেশের কৃষক ও মৎস্যজীবীদের ভাগ্য বদলে দেবে এবং মোদী সরকার দেশের স্বার্থ রক্ষায় কোনো আপস করেনি।
এই ইস্যুতে রাহুল গান্ধীর অর্থনৈতিক জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন পীযূষ গোয়েল ও শিবরাজ সিং চৌহানও। গোয়েল তাঁকে ‘অপরিণত’ বলে বিদ্রূপ করেন। অন্যদিকে, শিবরাজ সিং চৌহান আশ্বাস দিয়েছেন যে, এই চুক্তিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME) এবং স্টার্টআপগুলোর স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। কেন্দ্রের দাবি, কংগ্রেস আমলের অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে এই চুক্তি ভারতকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

