রিংয়ে ঘুষি লাগতেই উড়ে গেল বক্সারের চুল! নেটিজেনদের হাসির রোল – এবেলা
এবেলা ডেস্কঃ
আমেরিকার ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনে বক্সার জ্যারেল মিলার ও কিংস্লে আইবের লড়াই চলাকালীন এক অদ্ভুত কাণ্ড ঘটেছে। আইবের একটি জোরালো ঘুষি মিলারের মাথায় লাগতেই তার পরচুলা আলগা হয়ে উড়ে যায়। পরিস্থিতি সামলাতে না পেরে বিরক্ত বক্সার শেষ পর্যন্ত নিজের পরচুলাটি খুলে দর্শকদের দিকে ছুড়ে ফেলে দেন।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা মজাদার মন্তব্য শুরু করেছেন। মিলার জানিয়েছেন যে মায়ের শ্যাম্পু ব্যবহারের ফলে চুল পড়ে যাওয়ায় তিনি তড়িঘড়ি পরচুলাটি পরেছিলেন। মাঝপথে এই বিশ্বাসঘাতকতায় তিনি লজ্জিত হলেও দর্শকদের কাছে এটি চরম বিনোদনের খোরাক হয়ে দাঁড়িয়েছে।
Noooo Jarrell Miller just got the hair piece knocked off his head 😭
pic.twitter.com/gIvJ5FJYv2— Happy Punch (@HappyPunch) February 1, 2026

