লেটেস্ট নিউজ

রিহ্যাবেও এবার রোবট ও AI-এর ম্যাজিক, পূর্ব ভারতে প্রথম – এবেলা

এবেলা ডেস্কঃ

চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটিয়ে পূর্ব ভারতে এই প্রথম রোবটিক থেরাপি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নির্ভর রিহ্যাবিলিটেশন পরিষেবা চালু হলো। অত্যাধুনিক এই প্রযুক্তির ছোঁয়ায় শারীরিক পুনর্গঠন বা রিহ্যাবের চিকিৎসা এখন হবে আরও দ্রুত ও নিখুঁত। বিশেষজ্ঞদের দাবি, এআই এবং রোবটিক্স ব্যবহারের ফলে চিকিৎসার নিরাপত্তা ও কার্যকারিতা কয়েক গুণ বেড়ে গিয়েছে। আগামী কয়েক বছরের মধ্যেই এই প্রযুক্তি স্বাস্থ্য পরিষেবার খোলনলচে বদলে দেবে বলে মনে করছেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *