রেড রোডে বেপরোয়া গাড়ির তাণ্ডব: ফিরল জওয়ান মৃত্যুর আতঙ্ক! – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রজাতন্ত্র দিবসের মহড়া চলাকালীন শনিবার সকালে কলকাতার রেড রোডে বড়সড় নিরাপত্তা বিভ্রাট ঘটল। পুলিশি ব্যারিকেড উপেক্ষা করে দ্রুত গতিতে ঢুকে পড়ে একটি বিলাসবহুল গাড়ি। পালানোর চেষ্টায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে গার্ড রেলে ধাক্কা মারে। পুলিশ ঘাতক চালককে আটক করেছে।
তদন্তে জানা গেছে, বাজেয়াপ্ত গাড়িটির বিমা ও দূষণ সার্টিফিকেটের মেয়াদ আগেই উত্তীর্ণ হয়েছিল। এই ঘটনা ২০১৬ সালে রেড রোডে বায়ুসেনা জওয়ান অভিমন্যু গৌড়ের মৃত্যুর স্মৃতি উসকে দিয়েছে। বড়সড় প্রাণহানি এড়ানো গেলেও এই দুর্ঘটনা শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল।

